ভারতে সাজাভোগ করে তামাবিল স্থলবন্দর...
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট উপজেলার...
আদালতে পিতার লোমহর্ষক জবানবন্দি
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর রায়কা আক্তার রিয়া (১৭) হত্যার দায়ে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। নিহত রিয়া স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে অধ্যায়নরত।
এদিকে মেয়েকে হত্যার দায়ে বিয়ানীবাজার থানায় স্বামী আবু বক্করকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন মা।
শনিবার (১১ জুলাই) রাতে গোপন তথ্যেরে ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
রোববার (১২ জুলাই) দুপুরে আদালতে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দিয়েছেন ঘাতক আবু বক্কর। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, আদালতে দেয়া জবানবন্দিতে আবু বক্কর মেয়েকে হত্যার পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি হত্যার নেপথ্যের কারণ জানান। মেয়েকে ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর জন্য একাধিকবার নিষেধ করেন তিনি। এরপরেও মেয়ে তার কথা না শুনায় তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন।
শুক্রবার (১০ জুলাই) জুম্মার নামাজের সময় উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নিহতের নানাবাড়ির পুকুর ঘাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যান।
নিহত রায়কা আক্তার রিয়া (১৭) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের সিএনজি অটোরিকশা চালক আবু বক্করের মেয়ে।
পুলিশ সূত্র জানায়, নিহত রিয়ার সাথে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এক বছর পূর্বে ওই ছেলের সাথে পালিয়ে যায়। একমাস পর পরিবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। ছেলেটি বখাটে, তাছাড়া অপ্রাপ্ত বয়স্ক, তাই বিয়ে দেওয়াও সম্ভব হয়নি। মেয়েকে নিয়ন্ত্রণে রাখতে ৩/৪ মাস যাবত ইনাম গ্রামে তার নানার বাড়িতে রাখা হয়। কিন্তু সেখানেও থাকাবস্থায় এলাকার একটি ছেলের মাধ্যমে আবারো পুরোনো প্রেমিকের সাথে যোগাযোগ রক্ষা করে।
এসএ/সিলেট
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট উপজেলার...
সম্প্রতি কাতারে সড়ক র্দুঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসীর পরিবারকে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রতিটি পরিবারকে ৩লক্ষ...
সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল নাক-কান-গলা (ENT) বিশেষজ্ঞদের দিনব্যাপী ‘Comprehensive Thyroid Diseases Workshop: From Diagnosis to Management’ শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা।২৬ আগস্ট, বুধবার নগরীর গ্র্যান্ড...
সিলেটবাসীর দীর্ঘদিনের আবাসন চাহিদা পূরণে সিলেট-তামাবিল বাইপাস সড়ক এলাকায় আবাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ...
মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর...