চা শ্রমিকদের ৮ দফা দাবি...
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা নির্ধারণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন চা শ্রমিক নেতারা। শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেট...
সিলেটে রোটারির সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত
মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, নৈতিক নেতৃত্বের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে রোটারি। নতুন রোটারি বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বুধবার (১ জুলাই) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিপসা টিম বাংলাদেশের ডেপুটি কোঅর্ডিনেটর ও প্রেস কনফারেন্স আহ্বায়ক পিপি অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী। তিনি বলেন, রোটারি ইন্টারন্যাশনালের ২০২৬-২০২৭ বর্ষের বৈশ্বিক প্রতিপাদ্য ‘দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টির জন্য কাজ করুন’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যক্তি, পরিবার ও সমাজের জীবনে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে বিশ্বব্যাপী রোটারিয়ানরা কাজ করবেন।
তিনি বলেন, গত ১২১ বছর ধরে রোটারি শিক্ষা, স্বাস্থ্য, মাতৃ ও শিশুকল্যাণ, নিরাপদ পানি ও স্যানিটেশন, রোগ প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে বিশ্বের ৩৬ হাজারের বেশি রোটারি ক্লাবে প্রায় ১২ লাখ সদস্য মানবকল্যাণে নিয়োজিত রয়েছেন। দ্য রোটারি ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ মানবিক ও উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোটারি ও গ্লোবাল পোলিও নির্মূল উদ্যোগের অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বে পোলিও আক্রান্তের সংখ্যা ৯৯ দশমিক ৯ শতাংশ কমেছে। এ কর্মসূচিতে রোটারি ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করেছে। গত রোটারি বর্ষে বাংলাদেশের রোটারিয়ানরা পোলিও নির্মূল কর্মসূচির জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।
এ সময় বক্তব্য দেন ডেপুটি কান্টি কোঅর্ডিনেটর পিডিপি এম আতাউর রহমান পীর। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় শান্তি, সামাজিক সম্প্রীতি, স্থানীয় জনগণের নেতৃত্বে টেকসই উন্নয়ন এবং কার্যকর মানবসেবার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। বাংলাদেশেও শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, স্যানিটেশন, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব বিকাশ, দুর্যোগকালীন মানবিক সহায়তা ও অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টিকারী প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রিপসার উদ্যোগে দেশে নৈতিক নেতৃত্বের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা, রোটারির ইতিবাচক ভাবমূর্তি সুদৃঢ়করণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া রোটারির নৈতিক দর্শনের অন্যতম ভিত্তি ‘চারিধারা পরীক্ষা’ জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।
বক্তারা দেশের সব রোটারি ক্লাবকে আরও সক্রিয়, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রোটারির মানবিক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি এম আতাউর রহমান পীর, এসিসট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর পিপি জাকির আহমদ চৌধুরী, কোঅর্ডিনেটর (এডমিন) পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান পিপি সেলিনা চৌধুরী, পিপি সৈয়দ ফরহাদুর রব, পিপি আমিরুল ইসলাম, পিপি তুহিন আহমদ, প্রেসিডেন্ট বাহা উদ্দিন বাহার প্রমুখ।
এসএ/সিলেট
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা নির্ধারণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন চা শ্রমিক নেতারা। শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেট...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে ভাতিজার দায়ের আঘাতে আপন চাচা কলিম উল্লাহ (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় পূর্ব আলীরগাঁও...
হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩য়বারের মতো দানেরবাক্সের টাকা প্রকাশ্যে গণনা হয়েছে। শনিবার সকাল থেকে এ গণনা কাজ শুরু হয়। এবার ৪ দিনে মাজারের দানবাক্সে নগদ ৭০ লাখ ৮৮...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পটে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এই...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সারাদেশে ২৫ কোটি...