অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের...
অসুস্থ প্রবীন মুরুব্বী, হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃতী সন্তান আবু বক্কর-কে দেখতে...
টিলাগড় ক্লাবের উদ্বোধনকালে অ্যাডভোকেট জামান
ছবি সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
শনিবার (২৯ জুন) সিলেটে বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির আয়োজনে টিলাগড় ক্লাবের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জামান বলেন, পারস্পরিক ভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের বড় দায়িত্ব রয়েছে। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত সিলেটের এই ঐতিহ্যবাহী ক্লাবটি আজ প্রায় নিঃশেষ হওয়ার পথে। আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নবীন ও প্রবীণদের একযোগে কাজ করতে হবে। সমাজের বিশৃঙ্খলা দূর করতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে।
রাজনীতি ও সামাজিক সহাবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনীতি যার যার, কিন্তু আমরা সবাই একই সমাজে বসবাস করি। রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত দেশ ও সমাজের কল্যাণ। রাজনীতিতে ভিন্নমত থাকবেই—এক দল রাষ্ট্র পরিচালনা করবে, অন্য দল ক্ষমতা থেকে বিদায় নেবে। কিন্তু মনে রাখতে হবে, রাজনৈতিক কারণে যেন কারো পরিবার আক্রান্ত না হয় কিংবা কারো বাড়িতে হামলা না হয়। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সবসময় উত্তম কাজ করতে হবে যেন মৃত্যুর পর মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, টিলাগড় ক্লাব অসহায়দের কল্যাণে কাজ করবে। এখানে সবাইকে সমান চোখে দেখা হবে। ফ্রি মেডিকেল ক্যাম্প, লাইব্রেরি ও খেলাধুলার ব্যবস্থা করা হবে। নতুন প্রজন্ম যাতে এই ক্লাবের মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।
বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম জুয়েরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহসিন আহমদ এবং গীতা পাঠ করেন পঞ্চায়েত কমিটির সদস্য দীপক রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির প্রধান উপদেষ্টা ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, মুজিবুর রহমান মানিক, নুরুল ইসলাম খোকা, পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার আহমদ এবং ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির উপদেষ্টা সুশেন্দ্র চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আবদুস সালাম, তসলিম উদ্দিন, শিক্ষাবিদ পুলিন রায়, সমাজসেবী নাজিম উদ্দিন, যুবনেতা উমেদুর রহমান উমেদ, অর্পণ ঘোষ, ৩২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, কাওছার হোসেন, দেলোয়ার হোসেন, রফিক আহমদ, সংস্কৃতিকর্মী জুনেদুর রহমান জুনেদ, মাহবুব হোসেন মিলন, আনা মিয়া, আজমল খান, আরজু আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, সেলিম মিয়া, জামাল উদ্দিন, রেজাউল করিম রুবেল, মুহিবুর রহমান মুহিব, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, ছাত্রনেতা হিলাল উদ্দিন শিপু, সালাউদ্দিন আহমদ, আনসার উদ্দিন, আছনাত উদ্দিন জাহিন, ফয়সল আহমদ, রনি আহমদ, শংকর পাল, মিঠু মল্লিক, মকু দাস, জয় মল্লিক এবং কানাই দে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অ্যাডভোকেট টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার আহমদ আহমদের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তাঁকে পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
এসএ/সিলেট
অসুস্থ প্রবীন মুরুব্বী, হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃতী সন্তান আবু বক্কর-কে দেখতে...
বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টায় সিলেট জেলা প্রশাসকের...
সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক সংক্রান্ত তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই...
সিলেটের ঐতিহ্যবাহী চালিবন্দর মহাশ্মশানস্থ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের পুনর্র্নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের...
নগরীর মুন্সিপাড়া এলাকার যুক্তরাজ্যপ্রবাসী মাহমুদ আলীর বিরুদ্ধে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, ব্যবসার কথা বলে দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের কাছ থেকে ২০...