জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২...
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদকারবারী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত পৌনে ১১টায় জকিগঞ্জ-টু-আটগ্রামগামী রাস্তায়...
ফাইল ছবি
মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ চিরুণী অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে ৮৫ জন গ্রেফতার করা হয়েছে একইসাথে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বিভিন্ন অপরাধে জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এই সময় মহানগরীর বিভিন্ন থানাধীন মোট ৮৫জন আসামিকে গ্রেফতার করা হয়।
একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বাকী ১৬ জনের বিরুদ্ধে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত ৮৫জন আসামির মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৭ জন, এয়ারপোর্ট থানায় ১৫ জন, জালালাবাদ থানায় ০৯ জন, দক্ষিণ সুরমা থানায় ১৭ জন, মোগলাবাজার থানায় ১১ জন, শাহপরাণ (রহ.) থানায় ১৬ জন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান,‘সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদকারবারী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত পৌনে ১১টায় জকিগঞ্জ-টু-আটগ্রামগামী রাস্তায়...
সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ড্রাম ট্রাকে করে কৌশলে পাচারকালে ১০২ বোতল বিদেশি মদ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ ঘটনায় মো. শাহরিয়ার আহমেদ নামে...
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।...
বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে নগরীর রায়নগরে নৃশংস হত্যাকান্ডের শিকার ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের জানাজা সম্পন্ন হয়েছে।...
নগরীর রায়নগরে একটি বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পরদিন...