কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী...
কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান প্রতিদিন অব্যাহত রয়েছে। থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে যেন...
শ্মশান পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক
ছবি সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী চালিবন্দর মহাশ্মশানস্থ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের পুনর্র্নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় নগর ভবনের সম্মেলন কক্ষে শ্রী শ্রী শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় বৈঠকে তিনি এই আশ্বাস দেন।
বৈঠকে সিসিক প্রশাসক বলেন, মহাশ্মশানের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অবশিষ্ট কাজগুলোও দ্রুত শেষ করে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এছাড়া শ্মশানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা বজায় থাকবে।
তিনি আরও বলেন, "সিলেটের মহাশ্মশান পরিচালনা ও সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমেই মহাশ্মশানের চলমান উন্নয়নকাজ, উদ্বোধন এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নির্ধারণ করা হবে।" অতীতের মতো আগামী দিনেও সিসিকের সব উন্নয়ন কর্মকাণ্ডে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির পক্ষ থেকে পুনর্র্নিমাণকাজের অগ্রগতি, আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি এবং মহাশ্মশানের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করা হয়। সিসিক প্রশাসক প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর এবং প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব উপস্থিত ছিলেন।
এছাড়াও শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন— কমিটির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সদস্য বিম্বজিৎ দেব রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব, কোষাধ্যক্ষ চন্দন দাশ, সমাজসেবক শিবব্রত ভৌমিক চন্দন এবং সিসিকের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসএ/সিলেট
কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান প্রতিদিন অব্যাহত রয়েছে। থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে যেন...
সিলেটের বিশ্বনাধে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মাদক শুধু বিশ্বনাথের সমস্যা নয়, এটি...
শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির শনিবার সকালে সিলেট আসছেন। আবার শনিবার রাতেই ঢাকা ফিরে যাবেন...
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সৌজন্য...