জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২...
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদকারবারী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত পৌনে ১১টায় জকিগঞ্জ-টু-আটগ্রামগামী রাস্তায়...
ছবি সংগৃহীত
সিলেটে ছেলে ও মেয়েকেসহ নয়দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছন এক নারী। এ ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্ত্রী ও ছেলে-মেয়ে নিখোঁজের অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়রি করেছেন ওই নারীর স্বামী আজাদ মিয়া।
নিখোঁজ তিনজন হলেন দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্থখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তার মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছেলে আজান আহমদ (৩)।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ২১ জুন রাতে দক্ষিণ সুরমার ভার্থখলার বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যান জুলি বেগম। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
থানায় জমা দেওয়া ডায়েরিতে আজাদ মিয়া অভিযোগ করেন, ২১ জুন রাতে আমার অনুমতি ছাড়া ছেলে ও মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় জুলি বেগম। যা সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি। তিনি উল্লেখ করেন, স্ত্রীর সাথে আমার কোন ঝগড়াঝাটি বা মনমালিন্য নেই।
জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তবে বর্তমানে তারা নগরের উপশহর এলাকার বাসিন্দা।
আজাদ মিয়ার জিডির তদন্তে রয়েছেন দক্ষিণ সুরমা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ। এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।
পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমি আজকেও নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে আলাপ করেছি। তারাও মেয়ে ও নাতি-নাতনিকে খোঁজাখুঁজি করছেন। দ্ই পরিবারের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদকারবারী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত পৌনে ১১টায় জকিগঞ্জ-টু-আটগ্রামগামী রাস্তায়...
সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ড্রাম ট্রাকে করে কৌশলে পাচারকালে ১০২ বোতল বিদেশি মদ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ ঘটনায় মো. শাহরিয়ার আহমেদ নামে...
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।...
বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে নগরীর রায়নগরে নৃশংস হত্যাকান্ডের শিকার ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের জানাজা সম্পন্ন হয়েছে।...
নগরীর রায়নগরে একটি বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পরদিন...