মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সৌজন্য...
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
ছবি সংগৃহীত
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টাঙ্গুয়ার হাওর জলাভ‚মি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, হাওর কেবল একটি জলাশয় নয়; এটি নানা প্রজাতির মাছ, উদ্ভিদ ও অন্যান্য জীববৈচিত্র্যের গুরুত্বপ‚র্ণ আবাসস্থল। প্রায় ৬০ হাজার মানুষের জীবন-জীবিকা এ হাওরের ওপর নির্ভরশীল। তাই হাওরের সুস্থ পরিবেশ বজায় থাকলেই জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকা টেকসইভাবে সংরক্ষণ করা সম্ভব।
তিনি বলেন, বাণিজ্যিক লাভ বা রাজস্ব বৃদ্ধির চেয়ে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পর্যটনের বিকাশ প্রয়োজন হলেও তা অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে। ইতোমধ্যে ছোট নৌকার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আরও নৌযান চলাচল শুরু হয়েছে। নিয়ন্ত্রণহীনভাবে নৌযান ও পর্যটন কার্যক্রম বৃদ্ধি পেলে হাওরের পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর দিকনির্দেশনা ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তৃতায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নৌপরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করা হবে। বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ, মাছের নিরাপদ আবাস নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব পর্যটন, টেকসই কৃষি এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগকে প্রকল্পের গুরুত্বপ‚র্ণ অংশ হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতেই প্রকল্পের কর্মপরিকল্পনা চ‚ড়ান্ত করা হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু আইন বা প্রকল্প গ্রহণ যথেষ্ট নয়; এ জন্য সবার মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলা জরুরি।
কর্মশালায় ম‚ল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগার কার্যালয়ের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান এবং টাঙ্গুয়ার হাওর জলাভ‚মি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক সাহেদা বেগম। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, টাঙ্গুয়ার হাওর-সংশ্লিষ্ট অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সৌজন্য...
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহায়তায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেটের নারী উদ্যোক্তারা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তারা নগর ভবনে এসে সিসিক...
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা...
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)'র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখক হিসেবে দায়িত্ব পালন করায় এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায়...