নগরীতে ট্রিপল মার্ডার : সেই...
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি ১১১ নম্বর বাসার মালিক মো. আব্দুস সাত্তার তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা বড়িসহ দুইজন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল পৌনে ১০টার দিকে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের কানাইঘাট থানার ৩নং দিঘীরপার ইউনিয়নের কুওরের মাটি এলাকার মিছবাহ উদ্দিনের ছেলে রেদুয়ানুজ্জামান উরফে বাবু ও রাজপুর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. কামরুল ইসলাম।
পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) সকাল পৌনে ১০টার দিকে সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের অন্তর্গত খাসেরা সাকিনস্থ আব্দুল কাদিরের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশী করে ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ধৃত আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি ১১১ নম্বর বাসার মালিক মো. আব্দুস সাত্তার তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত...
খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম দম্পতির মেয়েরা যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। সিলেটে এসেই তারা ছুটে যান ওসমানী মেডিকেল কলেজ...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক...
মহানগরীর রায়নগরের মিতালি ১১১ নম্বর বাসায় প্রবীণ দম্পতিসহ তিনজনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনার পর ওই বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।...
সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধারকৃত ছোরাটি দিয়েই তিনজনকে হত্যা...