নগরীতে ট্রিপল মার্ডার : সেই...
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি ১১১ নম্বর বাসার মালিক মো. আব্দুস সাত্তার তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত...
ছবি সংগৃহীত
মহানগর পুলিশের (এসএমপি) মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এবং জিনিয়া টিমের বিশেষ প্রচেষ্টায় উদ্ধার হওয়া ৬৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসএমপির পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সভাপতিত্বে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
গত ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে অদ্যাবধি সর্বমোট ২৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকগণ সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পুরোনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ব্যবহৃত মোবাইল ফোন কেনার আগে অবশ্যই বিক্রেতার পরিচয়, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র এবং ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর যথাযথভাবে যাচাই করা উচিত। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
তিনি জানান, গত ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দে কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত তিনজন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজার পাশাপাশি ১২টি চাকু, ২৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। এ ঘটনায় দুটি মামলা রুজু করা হয়েছে।
এসএ/সিলেট
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি ১১১ নম্বর বাসার মালিক মো. আব্দুস সাত্তার তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত...
খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম দম্পতির মেয়েরা যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। সিলেটে এসেই তারা ছুটে যান ওসমানী মেডিকেল কলেজ...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক...
মহানগরীর রায়নগরের মিতালি ১১১ নম্বর বাসায় প্রবীণ দম্পতিসহ তিনজনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনার পর ওই বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।...
সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধারকৃত ছোরাটি দিয়েই তিনজনকে হত্যা...