জিডিএফ'র উদ্যোগে শ্রুতি লেখক পল্লব...
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)'র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখক হিসেবে দায়িত্ব পালন করায় এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায়...
জকিগঞ্জ প্রেসক্লাবের শোক
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলার গোটারগ্রামের বাসিন্দা, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব মোস্তাক লস্কর আর নেই।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৬ জুন) রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্যসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
শনিবার বেলা আড়াইটায় হাড়িকান্দি মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রয়েছেন। মরহুম মোস্তাক লস্কর জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্করের বড় ভাই। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি গোলাম মোস্তাফা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন।
এছাড়া বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, মোস্তাক লস্করের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জকিগঞ্জ প্রেসক্লাব। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সিনিয়র সহসভাপতি শ্রীকান্ত পাল, সহ-সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, কোষাধ্যক্ষ কে.এম. মামুনুর রশীদ, সহ সাধারণ সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুস আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুম খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর ফয়ছল, সাবেক সভাপতি এমএ মালেক চৌধুরী, সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ এম আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, সাবেক কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, কার্যকরী সদস্য অপূর্ব পাল, কার্যকরী সদস্য আহমদুল হক চৌধুরী বেলাল, সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী, সদস্য কয়েস আহমদ ও সদস্য জাহাঙ্গীর সাহেদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুম মোস্তাক লস্করের মাগফিরাত কামনা করেন।
এসএ/সিলেট
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)'র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখক হিসেবে দায়িত্ব পালন করায় এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায়...
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে কানাইঘাটে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়...
ভিসা পেয়ে উচ্চ শিক্ষার জন্য আগামী সেপ্টেম্বর ইনটেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েগামী বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশ ত্যাগের...
সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যায় সিলেট নগরীর বন্দর...