জিডিএফ'র উদ্যোগে শ্রুতি লেখক পল্লব...
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)'র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখক হিসেবে দায়িত্ব পালন করায় এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায়...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে ১৯ বিজিবি ও র্যাব-৯ এর যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার দুপুরে ১৯ বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এসময় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাসার ব্রিকস ফিল্ডে র্যাব-৯ এর সহযোগিতায় যৌথ তল্লাশি অভিযান চালানো হয়।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে কোনো আসামি ঘটনাস্থলে পাওয়া যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব বিস্ফোরক ও অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।
১৯ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রাখা হয়েছিলো। এসব বিস্ফোরক দিয়ে বড় ধরনের বোমা বা প্রাননাশক ডিভাইস তৈরিতে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো পাচার করে আনা হয়েছিলো।
জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।
এছাড়া, সীমান্তে পুশইন ও চোরাচালান বন্ধে বাড়তি নজরদারির পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে, জানান বিজিবির কর্মকর্তারা।
এসএ/সিলেট
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)'র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখক হিসেবে দায়িত্ব পালন করায় এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায়...
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে কানাইঘাটে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়...
ভিসা পেয়ে উচ্চ শিক্ষার জন্য আগামী সেপ্টেম্বর ইনটেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েগামী বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশ ত্যাগের...
সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যায় সিলেট নগরীর বন্দর...