তর্কে-যুক্তিতে দুর্নীতির বিরুদ্ধে...
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে কানাইঘাটে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়...
ছবি সংগৃহীত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম দুই দনের সফরে সিলেট আসছেন সোমবার (২৯ জুন)। সফরসূচী অনুযায়ী বিমানযোগে ঢাকা থেকে সোমবার সকাল ১১.১৫ মিনিটে রওয়ানা দিয়ে দুপুর ১২ টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন তিনি। সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল রহ. ও হযরত শাহপরাণ রহ. এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন ব্যারিস্টার সালাম।
পরে বেলা পৌনে একটায় সিলেট ইউনিটের কার্যালয় পরিদর্শন শেষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
ঐদিন বিকেল সাড়ে তিনটায় নগরীর চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট মাতৃ ও শিশুকল্যাণ হাসপাতাল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র এবং নার্সিং কলেজ পরিদর্শন করবেন।
এসময় প্রতিষ্টানগুলের পরিচালনা কমিটির সদস্য, চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন বিডিআরসিএস’র চেয়ারম্যান ব্যারিস্টার সালাম। পরে বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দক্ষিণ সুরমার রায়বান গ্রামে নিজ বাড়িতে নেতাকর্মী ও এলাকার স্থানীয় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পরদিন মঙ্গলবার সকাল ১০ টায় দক্ষিণ সুরমায় প্রস্তাবিত নতুন রেড ক্রিসন্ট মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতালের স্থান পরিদর্শন করবেন। পরে সকাল ১০ টায় জালালপুর ডিগ্রী কলেজে এবং দুপুর ১২ টায় রেঙ্গা হাজীগঞ্জ মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেবেন তিনি। বিকেল ৪ টায় দক্ষিণ সুরমার সুনামপুর গ্রামে বিবি ট্রাস্ট এর অনুদানে পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।
সন্ধ্যা ৭ টায় নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত গণ্যমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় ও রাতের খাবারে অংশ নেবেন বিডিআরসিএস’র চেয়ারম্যান ব্যারিস্টার সালাম।
এসএ/সিলেট
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে কানাইঘাটে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়...
ভিসা পেয়ে উচ্চ শিক্ষার জন্য আগামী সেপ্টেম্বর ইনটেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েগামী বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশ ত্যাগের...
সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যায় সিলেট নগরীর বন্দর...
নগরীর ২২ নম্বর ওয়ার্ডের উপশহর ‘সি’ ব্লকের খেলার মাঠ সংস্কারের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (১২ আগস্ট)...