ওসমানীনগরে দুর্ঘটনায় নিহত ৯:...
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শিগগিরই প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব ও ওসমানীনগর...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় আমদানিনিষিদ্ধ আইপিএস (ইনভার্টার পাওয়ার সাপ্লাই) এবং চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (২৮ জুন) উপজেলার ধলাই ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাচালান কাজে ব্যবহৃত ভারতীয় আমদানিনিষিদ্ধ ১৫টি আইপিএস ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক তিন আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন— উপজেলার বরমসিদ্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. আলাই মিয়া, জাফর আলী ওরফে জাইফুর আলীর ছেলে রফিক মিয়া এবং পূর্ব কালিবাড়ী গ্রামের গফুর মিয়ার ছেলে জাকির হোসেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, “সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে ভারতীয় আইপিএস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এসএ/সিলেট
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শিগগিরই প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব ও ওসমানীনগর...
সিলেটবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও ডায়াগনস্টিক সাপোর্ট দেবে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেটারনাল এইড এসোসিয়েশন। এ লক্ষ্যে...
সিলেট মহানগরীতে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা...
নগরীর রায়নগর আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় তাদের...
সিলেট মহানগরে একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাঁদের...