ভোটের ফল নিয়ে আইনি লড়াই:...
ভোটের ফলাফল নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে প্রায় ৪ বছর ৯ মাস পর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ বৌলাশী এলাকার বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর বাড়ির বাউন্ডারি জাল থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার সন্ধ্যায় বৌলাশী এলাকার বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর বাড়ির বাউন্ডারি জালে একটি সাপ আটকে থাকতে দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাড়ির মালিক সঞ্জয় চক্রবর্তী বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। তারা জানান, উদ্ধারকৃত সাপটি ছিল একটি শঙ্খিনী সাপ, যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত।
উদ্ধারকারীরা জানান, সাপটির শারীরিক অবস্থা এবং জালে আটকে থাকার ধরন দেখে ধারণা করা হচ্ছে, এটি প্রায় এক সপ্তাহ ধরে জালে আটকে ছিল। দীর্ঘ সময় আটকে থাকার কারণে সাপটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল।
পরবর্তীতে প্রায় ২০ মিনিটের চেষ্টায় বাউন্ডারি জালের একটি অংশ সতর্কতার সঙ্গে কেটে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সাপটিকে প্রয়োজনীয় পর্যবেক্ষণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, সাপটিকে সুস্থ করে বনে অবমুক্ত করা হবে।
এসএ/সিলেট
ভোটের ফলাফল নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে প্রায় ৪ বছর ৯ মাস পর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে মোট ১৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায়...
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (১৯) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে...
সিলেট মেট্রোপলিট্রন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সলর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেছেন, বর্তমানে আমরা এমন এক সময় পার করছি যেখানে জলবায়ু পরিবর্তন, নির্বিচারে...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বৃুদ্ধিমত্তা (এআই)...