জুলাই মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায়...
চলতি বছরে জুন মাস থেকে জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি বেড়েছে। জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩১ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ১৩...
ছবি সংগৃহীত
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ওসমানীনগর থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদককারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের খালপার গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত জেসমিন বেগম উপজেলার দয়ামীর (খালপার) এলাকার বাসিন্দা এবং আব্দুল বারীর স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, সিলেট জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খালপার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জেসমিন বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ তথ্যটি নিশ্চিত করেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ডিবি পুলিশ আটককৃত জেসমিন বেগমকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন।
এসএ/সিলেট
চলতি বছরে জুন মাস থেকে জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি বেড়েছে। জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩১ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ১৩...
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার ঘটনায় শনিবার বিকাল ৪টা পর্যন্ত থানায়...
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৯ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে দুর্ঘটনার প্রকৃত...
সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর...
সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্র আরমান হোসেন রাহিমের লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন বাবাব। কিছুক্ষণ পরপর...