সিলেট রেঞ্জ’র শ্রেষ্ঠ ওসি নির্বাচিত...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদকও চোরাচালানবিরোধী...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প‚র্ব বিরোধের জের ধরে এবং গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক খুন হয়েছেন।
এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম (২৮) গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা গ্রামের কুতুব আলীর ছেলে। আহতরা হলেন- সাবেক ইউপি সদস্য বিল্লাল উদ্দিন, তার মেয়ে রুকসানা বেগম এবং জুনেদ আহমদ।
পুলিশ জানায়, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে লেঙ্গুরা নদীর পার এলাকায় প‚র্ব বিরোধের জের ধরে ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে সোমবার বেলা ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিল্লাল হোসেনের মেয়ে মোসাম্মৎ রুকসানা আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে পাল্টা আক্রমনে বিল্লালের লোকজন কামরুলকে দেশীয় অস্ত্র দিয়ে হাত, পা ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেন এবং দুই পক্ষের আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্য তিন জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএ/সিলেট
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদকও চোরাচালানবিরোধী...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তৃণমূল থেকে উঠে আসা নেতা। জেলার রাজনীতিক হওয়ায় নিজ নির্বাচনি এলাকা...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছেন। কর্মজীবনে...
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার...