সিলেট রেঞ্জ’র শ্রেষ্ঠ ওসি নির্বাচিত...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদকও চোরাচালানবিরোধী...
ছবি সংগৃহীত
কাতারে সড়ক র্দুঘটনায় নিহত কানাইঘাটের ৫ বাংলাদেশী প্রবাসী পরিবারের পাশে দাড়িয়েছে কানাইঘাট উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিলের নির্দেশে সোমবার (২২ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার নিহতদের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানান এবং তাপস চক্রবর্তী তুষার প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় তিনি শোকাহত পরিবারের সদস্যগণকে বলেন আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার একজন প্রতিনিধি হিসেবে এসেছি। গত রবিবার কাতারে মর্মান্তিক সড়ক র্দুঘটনায় ৫ প্রবাসীর মৃত্যুতে কানাইঘাট সহ সারা দেশের মানুষ শোকাহত। লাশ দেশে দ্রæত ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানিয়েছেন।
নিহতদের পরিবারের পাশে সব সময় উপজেলা প্রশাসন থাকবে বলে আশ^স্থ প্রদান করেন তাপস চক্রবর্তী তুষার। এ সময় উপস্থিত ছিলেন ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ।
উল্লেখ্য গত রবিবার কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের পুত্র মস্তাক আহমদ, একই গ্রামের মড়া মিয়ার পুত্র জুবায়ের আহমদ, এবং বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের পুত্র কাদের আহমদ।
এসএ/সিলেট
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদকও চোরাচালানবিরোধী...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তৃণমূল থেকে উঠে আসা নেতা। জেলার রাজনীতিক হওয়ায় নিজ নির্বাচনি এলাকা...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছেন। কর্মজীবনে...
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার...