সিলেট রেঞ্জ’র শ্রেষ্ঠ ওসি নির্বাচিত...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদকও চোরাচালানবিরোধী...
ছবি সংগৃহীত
নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ সর্তকতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২জুন) উপজেলার জনগুরুত্বপুর্ণ স্থান সহ চতুল ও সুরইঘাট বাজারে এ মহড়া অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের অংশ গ্রহণে কানাইঘাট থানা থেকে মুলত এ মহড়া শুরু হয়। মহড়ার নেতৃত্ব দেন কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম, থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও থানার পুলিশ পরিদর্শক তদন্ত শহিদুর রহমান।
এএসপি সালমান নুর আলম স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন কানাইঘাটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং যে কোন নাশকতামুলক কর্মকান্ড প্রতিহতে পুলিশের বিশেষ এ মবিলাইজেশন (মহড়া) শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশ সক্রিয় রয়েছে।
জানা গেছে, ২৩জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে, সেজন্য সারা দেশে প্রয়োজনীয় সর্তকতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। কয়েকদিন থেকে কানাইঘাটে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপুর্ণ এলাকায় ঢহল জোরদার এবং চেকপোস্ট বসিয়ে যান-বাহনে তল্লাশী করতে দেখা গেছে।
থানার ওসি আমিনুল ইসলাম বলেন কানাইঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। কাউকে নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ড করতে দেয়া হবে না।
এসএ/সিলেট
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদকও চোরাচালানবিরোধী...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তৃণমূল থেকে উঠে আসা নেতা। জেলার রাজনীতিক হওয়ায় নিজ নির্বাচনি এলাকা...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছেন। কর্মজীবনে...
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার...