কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে...
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সহ দিবসের অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে...
ছবি সংগৃহীত
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের আদেশ বাতিল করে স্বপদে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১১টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত ‘সিলেটের সর্বস্তরের জনগণ’ ও ‘সিলেট কল্যাণ সংস্থা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহারের পেছনে অশুভ শক্তির প্রভাব রয়েছে। তারা বলেন, তার সময়ে জনবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন হয়েছে এবং নাগরিক স্বার্থে নেওয়া পদক্ষেপগুলো সম্পন্ন করতে তাকে অন্তত আরও এক বছর দায়িত্বে রাখার সুযোগ দেওয়া উচিত। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সিলেটের মন্ত্রীদের সহযোগিতাও কামনা করেন তারা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরের কোর্ট পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। সেখানে জড়ো হয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
এর আগে রোববার (২১ জুন) বিকেলে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তখনও দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন ও হরতালের মতো কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে রোববার সারওয়ার আলমকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।
সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) মাজার ও হজরত শাহপরান (রহ.) মাজার-এর দান ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগকে কেন্দ্র করে সারওয়ার আলম আলোচনায় আসেন। বিশেষ করে মাজারের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করার ঘটনায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। তাছাড়া এর আগে পাথর লুট কান্ড এবং সিলেটের বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিশেষ করে ট্রেনের টিকেট কালোবাজারির বিষয়টি নিয়ে সিলেটসহ গোটা দেশজুড়ে বেশ আলোচিত হন সারওয়ার আলম।
এসএ/সিলেট
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সহ দিবসের অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে...
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেকারীকে ৪০ হাজার টাকা...
সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির এক বিশেষ সভা বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা...
রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গো গ্রিণ এর আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬...
সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর সীমান্ত ভাঙন এবং এর ফলে দেশের মানচিত্রে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন ভূমি রেকর্ড ও জরিপ...