কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে...
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সহ দিবসের অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে...
পাঠানপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সমস্যা দ্রুত সমাধানে সিলেট সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাঠানপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত ড্রেন দ্রুত সংস্কার এবং প্রধান সড়কে স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো নাগরিক সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার (২১ জুন) দুপুরে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকা পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, পাঠানপাড়া এলাকার অধিকাংশ সড়কের অবস্থা সন্তোষজনক হলেও কয়েকটি স্থানে খানাখন্দ এবং ড্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক সংকীর্ণ হওয়ায় ড্রেনের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে এসব ক্ষতি হয়েছে। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রধান প্রকৌশলীকে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিসিক প্রশাসক আরও বলেন, ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে নির্মিত কভার্ড ড্রেনের কয়েকটি স্থানে এখনও স্ল্যাব স্থাপন করা হয়নি। জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সেখানে দ্রুত স্ল্যাব স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় নতুন স্ট্রিট লাইট স্থাপন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর আওতায় আগামী মাসে পাঠানপাড়ার প্রধান সড়কেও নতুন স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নাগরিকরা যেসব সমস্যা সিটি কর্পোরেশনের নজরে আনবেন কিংবা কর্মকর্তাদের মাধ্যমে যেসব সমস্যা চিহ্নিত হবে, সেগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, উপ-সহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে, মহানগর বিএনপির সদস্য সুহেল আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিসবাহ উদ্দিন মোল্লা, মোগলাবাজার থানা কৃষক দলের আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ, সদস্য সচিব জাবেদ আহমদ, যুগ্ম আহ্বায়ক মোরশেদ খান, মহানগর কৃষক দলের নেতা আহসান হাবিব, কৃষক দল নেতা খোকন আহমদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান খান, বিএনপি নেতা জলিল খান ও উবেদ খান, স্থানীয় মুরব্বি ছিলেন শামীম খান, সাইদুল হোসেন সোহাদ, জুনুন মিয়া, টুনু মিয়া, মোসাদ্দেক খান, জাহেদ আলম, মাহবুব, মইনুল, দারা মিয়া, মিজান এবং প্রধান শিক্ষক আব্দুল বাসিত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সহ দিবসের অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে...
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেকারীকে ৪০ হাজার টাকা...
সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির এক বিশেষ সভা বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা...
রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গো গ্রিণ এর আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬...
সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর সীমান্ত ভাঙন এবং এর ফলে দেশের মানচিত্রে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন ভূমি রেকর্ড ও জরিপ...