জানুয়ারিতে সিলেটে বসছে মাষ্টার্স কাপ...
সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য মাষ্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট (২০২৬-২৭) এবার সিলেটে অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারিতে সিলেট জেলা স্টেডিয়ামে...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী
ছবি সংগৃহীত
শাহ্ খুররাম ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিউকা) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) কলেজ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্বের বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “সিলেটের সুপরিকল্পিত ও টেকসই উন্নয়নে শাহ্ খুররাম ডিগ্রি কলেজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক কৃষ্ণ ভট্টাচার্য্য, অধ্যাপক আব্দুস শহীদ, অধ্যাপক সুবেন্দ্র শেখর পাল, অধ্যাপক মিন্টু চন্দ্র দাস, অধ্যাপক রণদীপ চৌধুরী, অধ্যাপক পানামা বেগম, অধ্যাপক সঞ্জয় কুমার তালুকদার, অধ্যাপক আব্দুল বারী, অধ্যাপক জালাল মিয়া, অধ্যাপক শরীফ উদ্দিন, অধ্যাপক শফিক মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষকবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এসএ/সিলেট
সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য মাষ্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট (২০২৬-২৭) এবার সিলেটে অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারিতে সিলেট জেলা স্টেডিয়ামে...
কানাইঘাট প্রতিনিধিঃ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালনের লক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল...
সিলেটে পুলিশের অভিযানে ৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে। রবিবার বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম...
মহানগরীর বিভিন্ন স্থানে অননুমোদিত সিগারেট ও ভারতীয় অবৈধ সিগারেট বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার বিকাল...
বৃটেন সফররত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘দি ওয়ান পাউন্ড জেনারেল...