বৃষ্টি-পাহাড়ি ঢলে বন্যা : মৌলভীবাজারের...
মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর ভাঙনে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও চার...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশের ভেতর থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আলী হুসেন ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের সাব উদ্দিনের ছেলে। তল্লাশি চালিয়ে বিজিবি তার নিকট থেকে ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির আওতাধীন এলাকায় ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশের সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান থেকে মো. আলী হুসেন নামক ব্যক্তিকে গ্রেফতার করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র যাচাই করে বিজিবি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন।
জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বিজিবিকে জানিয়েছে, মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত আলী হুসেন ভারতীয় নাগরিক তা নিশ্চিত হওয়া গেছে। বিজিবির কাছে তিনি স্বীকার করেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এসএ/সিলেট
মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর ভাঙনে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও চার...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকায় র্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া...
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার।...