জাফলং পর্যটনকেন্দ্রের খাসজমি দখল,...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
ছবি সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে ললিপপ ক্রয় করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পার্শ্ববতি বাসিয়া নদী থেকে আবিদ আহমদ (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র আবিদের মরদেহ বাসিয়া নদীতে ভাসতে দেখে তা উদ্ধার করে থানা পুলিশকে অবহিত করেন স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলেটের একটি মাদ্রাসায় লেখাপড়া করা আবিদকে ‘ঈদুল আযহা’র ছুটি কাটাতে বাড়িতে নিয়ে এসে ছিলেন পিতা। আর শুক্রবার বিকেলে ললিপপ কেনার জন্য বাসিয়া নদীর অপর পাড়ের একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মাদ্রাসা শিক্ষার্থী আবিদ। দীর্ঘসময় পরও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজতে শুরু করেন, তবে দীর্ঘ খোঁজাখুঁজির পরও তাকে পাননি।
শনিবার (৬ জুন) সকালে তার মরদেহ বাসিয়া নদীতে ভাসতে দেখে সাথে সাথে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।
এদিকে, নদীর ওপাড়ের দোকান থেকে ললিপপ ক্রয় করে বাড়ি ফেরার পথে বাসিয়া নদীর উপর থাকা বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত: নদীর পানিতে পড়ে আবিদ নিখোঁজ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং নিখোঁজের পর পানিতে ডুবে সে মৃত্যুবরণ করেছে। আর শনিবার সকালে বাসিয়া নদীতে আবিদের মরদেহ ভেসে উঠলে তা দেখতে পান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার দেওলকস ইউনিয়ন পরিষদের স্থানীয় (৩নং ওয়ার্ড) মেম্বার সুহেল খান বলেন, শুক্রবার বিকেলে মাদ্রাসা শিক্ষার্থী আবিদ নিখোঁজ হওয়ার পর শনিবার সকালের দিকে তার মরদেহ বাসিয়া নদীতে ভেসে উঠে। স্থানীয়রা সাথে সাথে তার মরদেহ উদ্ধার করে বিষয়টি থানা পুলিশ ও আমাকে অবহিত করেন। ধারণা করা হচ্ছে বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে গিয়ে পানিতে ডুবেই সে মৃত্যুবরণ করেছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার (এসআই) বাবুল সিংহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাথে সাথেই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন, শিক্ষার্থীর পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে আলাপ-আলোচনা করে মাদ্রাসা শিক্ষার্থী আবিদ নদীর পানিতে ডুবে মৃত্যুবরণ করার বিষয়টি নিশ্চিত হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ নেসলে কিটক্যাট চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় চোরাই পণ্য পরিবহনের দায়ে একটি সিএনজি চালিত...
নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক...
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া জুবেল আহমদ উপজেলার বারহাল ইউনিয়নের...
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে...