কানাইঘাটের সড়কের বাজার থেকে চোরাই...
কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনয়নের সড়কের বাজার এলাকায় চোরাকারবারী ও মাদক-ইয়াবা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। থানা পুলিশের অভিযানেও থামছে না...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ ও আশ্বাসের প্রেক্ষিতে এই কর্মসূচি স্থগিত করেছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
শনিবার দুপুর ১টায় শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখা অফিসে শ্রমমন্ত্রীর পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে শনিবারের মধ্যে ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রোববার ভোর থেকে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকারের জন্য পরিবহণ ধর্মঘট আহ্বান করেছিল সিলেট জেলা ট্রাক- পিকআপ -কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-৯ বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।
স্মারকলিপি থেকে জানা গেছে, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাচেষ্টা চালানো হয়।
তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দীর্ঘ ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে তিনি মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার দাফন সম্পন্ন হয়েছিল।
শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, নৃশংস হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি। উল্টো অভিযোগ উঠেছে, কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার বলেন, মূল আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা (পুলিশ) ও ডিবি পুলিশ মিলে সর্বোচ্চ চেষ্টা করতেছি।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনয়নের সড়কের বাজার এলাকায় চোরাকারবারী ও মাদক-ইয়াবা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। থানা পুলিশের অভিযানেও থামছে না...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে কুটনৈতিক চ্যানেলে কাজ চলছে।...
নগরীর একটি হাসপাতাল থেকে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ছয় মাস করে সাজা দেওয়া হয়েছে। আজ...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে ফিরছে। ১৭ জুলাই...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে পালিত হয়েছে শুভ রথযাত্রা মহোৎসব। বৃহস্পতিবার...