স্কুল-কলেজে কারা পরিদর্শন করতে পারেন?
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি নীতিমালার বাস্তবায়ন তদারকির জন্য একাধিক...
ছবি সংগৃহীত
চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে, সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)-এর আমন্ত্রণে দশ দিনের চীন সফরে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার । আগামী ২১ জুন তারা চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
শনিবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার।
জানা যায়, চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন সুদৃঢ়করণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য ধারাবাহিকতায় যুব নেতা প্রতিনিধিদলের সদস্য হিসেবে চীন সফরে আমন্ত্রণ পেয়েছেন তারা। সফরসূচি অনুযায়ী, শাবিপ্রবি ছাত্রদলের এই দুই নেতা চীনের প্রধান তিনটি শহর—কুনমিং (কিওমিং), বেইজিং এবং সাংহাই পরিদর্শন করার কথা রয়েছে।
এ বিষয়ে সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, 'বাংলাদেশ আজ উন্নয়নের এক নতুন অগ্রযাত্রায় পদার্পণ করেছে। বন্ধুপ্রতিম দেশ চীনের অর্থনৈতিক সাফল্য, অভাবনীয় অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব। এই সফর দুই দেশের ছাত্রসমাজ তথা তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে বড় অবদান রাখবে।'
সভাপতি রাহাত জামান বলেন, 'তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও আন্তর্জাতিক সহযোগিতাই আগামী বিশ্বের চালিকাশক্তি। এই সফরের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা দেশের শিক্ষার্থী ও যুবসমাজের উন্নয়নে কাজে লাগাতে চাই।'
এসএ/সিলেট
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি নীতিমালার বাস্তবায়ন তদারকির জন্য একাধিক...
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার সহ তিন অধ্যক্ষকে সংবর্ধনা দিচ্ছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেট বিভাগ।শনিবার (৪ জুলাই) বেলা ২ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে...
সিলেটসহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এই পরীক্ষা শুরু...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগ এবং কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল'র সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত...
রাতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে ফেইসবুকে একটি নীতিমালা প্রকাশের পর শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে তা সরিয়ে নিয়েছে...