জাফলং পর্যটনকেন্দ্রের খাসজমি দখল,...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
প্রতীকি ছবি
সিলেটে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে তিনজনের শরীরে হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের শনিবার (৬ জুন) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর নাম সালেহ আহমদ। তার বয়স ছিল ৯ মাস। সে সিলেটের কানাইঘাট উপজেলার বাউরবাগ গ্রামের বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছেন ৪ জন। বাকি ৬১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী শিক্ষানবীশ নার্স এবং বাকিরা শিশু।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১৫ জন রোগী।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও তিনজনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ও ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
চিকিৎসকরা শিশুদের নির্ধারিত টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি ও অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ নেসলে কিটক্যাট চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় চোরাই পণ্য পরিবহনের দায়ে একটি সিএনজি চালিত...
নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক...
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া জুবেল আহমদ উপজেলার বারহাল ইউনিয়নের...
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে...