তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে...
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং...
প্রতীকি ছবি
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ৪৩ জন এবং বুধবার (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ৬২ জনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
এদিকে, ৬২ জনকে গ্রেফতারের পাশাপাশি এসএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি টয়োটা কারসহ ৪ হাজার পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে।
অন্যদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগর এলাকায় ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৭৫টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং...
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, কৃষক দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আধুনিক...
নগরীতে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছেন ওসমানী মেডিকেল কলেজের এক অধ্যাপক। হামলায় তিনিসহ তার বড় ভাই এবং স্ত্রীও আহত হয়েছেন। এব্যাপারে মহানগরীর কোতোয়ালী...
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে নগরভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়।...
নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কবি নজরুল একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে একাডেমি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ রেড...