কানাইঘাটে জুলাই শহিদ দিবস...
জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) ভোর রাতে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গোয়াইনঘাট থানার নলজুড়ি এলাকার মহর উদ্দিনের ছেলে ইমামুল হোসেন এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার উজিরপুর এলাকার মো. মিলনের ছেলে মো. তুশিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জাফলং গুচ্ছগ্রাম পয়েন্টের ফাহিমা এন্টারপ্রাইজের সামনে মাদক কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টা করার সময় ইমামুল ও তুশিলকে আটক করা হয়। তবে আমিনুল নামে অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানান, পলাতক আমিনুলের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।” তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন...
কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনয়নের সড়কের বাজার এলাকায় চোরাকারবারী ও মাদক-ইয়াবা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। থানা পুলিশের অভিযানেও থামছে না...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে কুটনৈতিক চ্যানেলে কাজ চলছে।...
নগরীর একটি হাসপাতাল থেকে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ছয় মাস করে সাজা দেওয়া হয়েছে। আজ...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে ফিরছে। ১৭ জুলাই...