কানাইঘাটের সড়কের বাজার থেকে চোরাই...
কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনয়নের সড়কের বাজার এলাকায় চোরাকারবারী ও মাদক-ইয়াবা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। থানা পুলিশের অভিযানেও থামছে না...
ছবি সংগৃহীত
সিলেটের জাফলং পর্যটন স্পটে ঈদের ছুটিতে ঘুরতে এসে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় ওই কিশোর নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত ওই পর্যটক চট্রগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইমতিয়াজ হোসেন রাহি (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্রগ্রাম জেলার হাটহাজারী থেকে রাহীসহ তারা ১২জনের একটি দল সিলেটে ঘুরতে আসেন। সোমবার (১ জুন) বিকেলের দিকে রাহিসহ কয়েকজন মিলে সিলেটের জাফলং ঘুরতে যান। পরে জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে গোসল করতে নামেন কয়েকজন। গোসলের একপর্যায়ে রাহি স্রোতের টানে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তার গোয়াইনঘাট থানা পুলিশ ও ডুবুরিদল ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের দুই ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনয়নের সড়কের বাজার এলাকায় চোরাকারবারী ও মাদক-ইয়াবা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। থানা পুলিশের অভিযানেও থামছে না...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে কুটনৈতিক চ্যানেলে কাজ চলছে।...
নগরীর একটি হাসপাতাল থেকে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ছয় মাস করে সাজা দেওয়া হয়েছে। আজ...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে ফিরছে। ১৭ জুলাই...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে পালিত হয়েছে শুভ রথযাত্রা মহোৎসব। বৃহস্পতিবার...