হবিগঞ্জে ডিবির অভিযানে ৩৬টি চোরাই...
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাধবপুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. শাহিন আলম রবিন...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
রোববার (৩১ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর ডাকবাংলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক পরিবহনের অভিযোগে রিপন দাশ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রিপন দাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হলে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার পূর্বাঞ্চলের সৈয়দ মিয়ার বাড়ি এলাকা থেকে গাঁজার চালানটি পিকআপ ভ্যানে তোলা হয়েছিল। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ গাড়িটি জব্দ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় রিপন দাশ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাধবপুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. শাহিন আলম রবিন...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হবিগঞ্জ জেলার লস্করপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য...
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি বলেছেন, আমাদের সরকার মাত্র ৪ মাস বয়সী। ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে সময় লাগবে। জোর করে একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে হবিগঞ্জের খোয়াই নদী। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে পরিচালিত বিশেষ অভিযানে ৭৬ পিস নিষিদ্ধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।...