জগন্নাথপুরে জমির জালা খাওয়া নিয়ে...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে জমিতে জালা (ধানের চারা) খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সেলিম...
চেয়ারম্যান পদপ্রার্থীর বার্তায় ত্যাগ, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়
তাজিদুল ইসলাম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।”
তিনি আরও বলেন, চরমহল্লা ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যেতে চান। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
মোঃ নুরুজ্জামান ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের মরহুম আলহাজ্ব জয়নাল আবেদিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে নিজেকে একজন জনবান্ধব রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত করে তুলেছেন। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে তার এই শুভেচ্ছা বার্তা ইউনিয়নজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে।
টিএ/ছাতক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে জমিতে জালা (ধানের চারা) খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সেলিম...
সুনামগঞ্জের জগন্নাথপুরের বহুল আলোচিত সাড়ে ৩ কোটি টাকা প্রতারণার মামলায় আদালত দুই ভাই ইয়াকুব ও ইসমাইলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।বৃহস্পতিবার (৯...
ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সীমান্তের জাদুকাটা নদী ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে এবং...
আর্তমানবতার সেবা ও সামাজিক কল্যাণের দৃঢ় প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের অন্যতম পরিচিত সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কেন্দ্রীয়...
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইঞ্জিন চালিত নৌকায় এক তরুণীকে (২৪) যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৪ টার দিকে কান্দিগাঁও নৌকা ঘাট থেকে...