সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...
বিএমবিএফ সিলেট বিভাগ, জেলা ও মহানগরের মানববন্ধন
ছবি সংগৃহীত
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যাসহ সারা দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে এবং সুদূরপ্রসারী শৃঙ্খলা ভবিষ্যৎ নির্মাণে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি এবং জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
মানববন্ধনে দেশব্যাপী নারী ও শিশু ধর্ষনের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। মানববন্ধনে বক্তারা সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষন ও হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের জঘন্য ঘটনা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহবান জানান।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, ফাউন্ডেশনের সিলেট বিভাগের সহ-সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, সহ-সভাপতি মির্জা রেজওয়ান বেগ, যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম আজম মঞ্জু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. বেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম স্বপন, সালিশ বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন আহমদ, ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিঠু, নৃপেন্দ্র সিংহ, আশরাফ হোসেন, আশরাফ তালুকদার, মোছা. রুনা সুলতানা, সিরাজুল হক, হোসাইন আহনদ মুন্না, শাহেদা বেগম প্রমুখ।
এসএ/সিলেট
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...
মহানগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক খাল উদ্ধার এবং বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত...
রোটারি ইন্টারন্যাশনালের আদর্শে সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক...
সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮...