সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল প্রাথমিক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উপজেলা ও জেলা পর্যায়ে ধারাবাহিক বিজয়ের পর বিভাগের শীর্ষে উঠে বিদ্যালয়টির ক্ষুদে খেলোয়াড়রা স্থানীয়দের মনে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের কঠোর অনুশীলন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা এই সাফল্যের মূল চাবিকাঠি।
আগামী ১০ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সিলেট বিভাগের প্রতিনিধি হিসেবে অংশ নেবে লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। শিক্ষক ও অভিভাবকরা আশা করছেন, জাতীয় পর্যায়েও তারা চ্যাম্পিয়ন হয়ে সিলেটের সুনাম বয়ে আনবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী ক্ষুদে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব এবং দলগত মনোভাব গড়ে তোলে, পাশাপাশি বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সাহায্য করে। তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় তৈরি হবে।
গোয়াইনঘাটের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দও ক্ষুদে শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এসএ/সিলেট
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...
মহানগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক খাল উদ্ধার এবং বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত...
রোটারি ইন্টারন্যাশনালের আদর্শে সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক...
সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮...