সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জ থেকে ৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার দুশাসন এলাকার মো. রাজু মিয়ার ছেলে শেখ মো. তোফায়েল আহমেদ এবং সিলেটের জৈন্তাপুর থানার বেলুপাড়া এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে মো. গোলাম রব্বানী।
মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকার শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস মহাসড়কে র্যাবের আভিযানিক দল চেকপোস্ট পরিচালনা করছিল। সন্দেহভাজন একটি সিএনজি থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। তাদের দেখানো অনুযায়ী সিএনজির মধ্যে থাকা একটি কাগজের কার্টনের ভিতর থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত ও আটককৃতদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...
মহানগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক খাল উদ্ধার এবং বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত...
রোটারি ইন্টারন্যাশনালের আদর্শে সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক...
সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮...