সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...
সিলেটে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন
ছবি সংগৃহীত
“বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬” উদযাপন উপলক্ষ্যে বুধবার (২০ মে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
প্রধান অতিথি মেট্রোলজি দিবসের তাৎপর্য তুলে ধরে তাঁর বক্তব্যে বলেন, কিছু কিছু প্রতিষ্ঠান নীরবে কাজ করে থাকে, বিএসটিআই তার মধ্যে অন্যতম। বিএসটিআই’র কাজের ব্যপ্তি অনেক বিস্তৃত এবং জীবন ও স্বাস্থের সাথে সরাসরি সম্পর্কৃত।
এসময় তিনি বিএসটিআই, সিলেট অফিসে আধুনিক মানের পরীক্ষাগার স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, গুণ ও মানের ধারবাহিকতা বজায় রাখার মাধ্যমে যেকোন প্রতিষ্ঠান ভোক্তাসাধারণের আস্থা অর্জন করতে পারে। তিনি ব্যবসায়ীবৃন্দকে গুণ ও মানের ধারবাহিকতা বজায় রাখার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা অব্যাহত রাখার আহবান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিমাপ হলো জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়। উদাহারণ হিসেবে জামা-কাপড়ের পরিমাপ, ঔষধ পণ্যে সঠিক মাত্রার কার্যকর উপাদানের উপস্থিতি গুরুত্ব তুলে ধরেণ। সঠিক পরিমাপ ও গুণগত মান নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সম্মানিত ব্যবসায়ীবৃন্দের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, আমরা সবাই ভালো থাকলে দেশ ভালো থাকবে।
এসময় বিএসটিআই সিলেটের উপপরিচালক নুর মোহাম্মদ মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরের জামান চৌধুরী, জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...
মহানগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক খাল উদ্ধার এবং বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত...
রোটারি ইন্টারন্যাশনালের আদর্শে সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক...
সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮...