হবিগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মো. কামাল উপজেলার চিমটিবিল খাস...
ছবি সংগৃহীত
প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বলেছেন, ভোটারের হাতের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনে দেওয়া ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী তা ইতোমধ্যেই প্রমাণ করেছে।
শনিবার (১৬ মে) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের নিয়ে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট আয়োজিত ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও গণমাধ্যমকর্মীদের ভাবনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন অগ্রগতি, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কার্যক্রম সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার গণমাধ্যমবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সুযোগ- সুবিধা প্রদান করছে। একইসঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক সাংবাদিকতা সময়ের দাবি।
সেমিনারে বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুটিন দায়িত্ব) মো. ওয়ালিদুর রহমান ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন। এসময় বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মো. কামাল উপজেলার চিমটিবিল খাস...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনে দেশটির সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) একটি প্রচেষ্টা...
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মো. কাউসার মিয়া (৩২) নামে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায়...
হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া নামে এক যুবককে আটক করে। পরে গণপিটুনি দিয়ে মাথা ন্যাড়া করার পর জুতার...
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চাঁনপুর গ্রামের মৃত নছির আলীর ছেলে।...