কুশিঘাটে পিকআপ ভর্তি ভারতীয় চা-পাতাসহ...
মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন কুশিঘাট থেকে ভারতীয় অবৈধ চা-পাতা ও একটি পিকআপসহ ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে মহানগর গোয়েন্দা...
ছবি সংগৃহীত
আলী হোসেন (গোয়াইনঘাট ) প্রতিনিধি:: মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে “বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে। এ সময় উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী আরিফুল হক বলেন, এই জনপদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। শিক্ষার মান উন্নত করতে হলে শুধু নতুন নতুন ভবন তৈরি করলে হবে না। ছেলে মেয়েদের আধুনিক, যুগোপযোগী ও সুশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার ভিত্তিও মজবুত করতে হবে।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ, তুয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার প্রমুখ।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। একই দিন সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নাতার খাল ইস্তি ব্রীজ হতে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুণঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এসএ/সিলেট
মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন কুশিঘাট থেকে ভারতীয় অবৈধ চা-পাতা ও একটি পিকআপসহ ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে মহানগর গোয়েন্দা...
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন...
সিলেটে ছেলে ও মেয়েকেসহ নয়দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছন এক নারী। এ ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্ত্রী ও ছেলে-মেয়ে নিখোঁজের অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা...
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিকেল...
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমন্বিতভাবে কাজ করলে সিলেট নগরকে একটি পরিকল্পিত, আধুনিক ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা...