সিলেট জেলা ও মহানগর যুবদলের...
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক...
কানাইঘাটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বেলা ২টায় কানাইঘাট উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের শ্রী শ্রী বামজঙ্ঘা পীঠ মহাশক্তি কালী মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
মানিক লাল দাসের সভাপতিত্বে এবং প্রতাপ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন অশোক চন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক প্রাণেশ দেব, যুগ্ম আহ্বায়ক বাপ্পু দত্ত, সিলেট জেলা কমিটির সদস্য ঝলক আচার্য্য ও অঞ্জন রাম দাস।
প্রধান অতিথির বক্তব্যে কল্লোল জ্যোতি বিশ্বাস বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের সূচনা করেছিলেন, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সবার পরিচয় এক ও অভিন্ন। বিএনপি যখনই ক্ষমতায় ছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াই করছি, যেখানে কোনো ধর্মের মানুষ নিজেকে সংখ্যালঘু ভাববে না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা বিশ্বজিৎ রায়, দয়াময় দাস, ডাঃ মানিক রায়, বাবুল মোহন দাস, শ্যামল কুমার দাস, প্রদীপ কুমার চন্দ, বিকাশ চন্দ্র দাস, রবীন্দ্ররাম দাস, বিধান চৌধুরী, সুজন রাম দাস, কানু মোদী, বি পি সি ছত্রি, পিজুস রেমা, সি এস নেবুল রুহি দাস, রিপন চন্দ্র দাস, দীলিপ কৈরী, রঞ্জু দাস, বিনয় রঞ্জন দাস, স্বপ্ন বাউরি, নারায়ন চন্দ্র দাস এবং জয়ন্ত দাস।
সভায় বক্তারা দেশ
ও জাতির কল্যাণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করার এবং আগামী
দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসএ/সিলেট
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মাঠপর্যায়ে যারা কাজ করেন, তাদের দক্ষতা ও আন্তরিকতার ওপরই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগে শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্ব...
কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের বেসরকারী উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র আশ্রয়ন প্রকল্পের প্রজেক্ট বাস্তবায়নের লক্ষে এক অবহিতকরণ সভা মঙ্গলবার সকাল ১১টায়...
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালের তিনদিনব্যাপী ভর্তি মেলা ২৩ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা...