বড়লেখায় এএসপি পরিচয়ে প্রতারণা,...
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন নামে এক...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্প বাস্তবায়ন করছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলার রাধানগর এলাকায় “গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্প-২” এর আওতায় শ্রীমঙ্গল জিসি (রাধানগর)–মোহাজেরাবাদ বাজার হয়ে বিষামনি বাজার সড়কের ৫ হাজার ৮৬০ মিটার পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রকিবসহ এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রায় ৫ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৫৫১ টাকা ব্যয়ে সড়কটির পুনর্বাসন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এসএ/সিলেট
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন নামে এক...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদে বসে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে...
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার ২নং...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সংঘর্ষে লোকমান মিয়া নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। তার বাড়ি সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকায়।শনিবার ভোরে উপজেলার...
‘জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হ্যান্ডস বাংলাদেশ’ এর উদ্যোগে মৌলভীবাজারের...