মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ...
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে র্যাব-৯ এর অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চকলেট ও বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ মে ) দিবাগত রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ থানাধীন শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে যে, সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে অবৈধ ভারতীয় পণ্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালান।
তল্লাশিকালে সন্দেহভাজন এক নারী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ৬৫০ পিস ‘SAFARI’ চকলেট এবং ২৩০ পিস ‘Kitkat’ চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।
আটক নারী হলেন- গাজীপুর জেলার কালীগঞ্জের পলাশ মিয়ার স্ত্রী পাপিয়া আক্তার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে এসব চকলেট বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এছাড়াও একই বাসে তল্লাশি চালিয়ে ২ বোতল বিদেশি মদসহ আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন- গাজীপুর জেলার বোর্ডবাজারের মো. নাহিদুল ইসলাম জয় এবং ঢাকার পল্লবীর মো. আরমান।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রবিবার (৭ জুন) দুপুরে নগরীর...
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...