সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ পেল...
নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এবং কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ...
ছবি সংগৃহীত
সিলেট জেলা ডিবি ও জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোররাত রাত ১ টায় সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল শাহ্পরান (র.) থানাধীন পীরের বাজার এলাকার অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতান ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত আজমুল আলীর পুত্র জিহাদ উদ্দিন ওরফে জাহেদ আহমদ এবং সিলেট জেলার মোগলাবাজার থানার ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর এলাকার আব্দুল করিম এর পুত্র আব্দুর রহিম ওরফে তিতন।
গ্রেফতারকৃতদের মধ্যে জাহেদ আহমদ এর বিরুদ্ধে এসএমপি ও সিলেট জেলা পুলিশের আওতাধীন থানাসমূহে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি অভিযোগে ১৬টি মামলা পাওয়া যায়। তার নামে আদালতের তিনটি গ্রেফতারি ওয়ারেন্টও রয়েছে।
এছাড়া ডাকাত আব্দুর রহিম তিতনের বিরুদ্ধেও সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরির অভিযোগে ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এবং কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ...
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারকে কেন্দ্র করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে...
কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদীকে (কয়েস লোদী) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন)...
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে...