শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ১০ জন...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারিসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলা ছাত্রলীগের এক নেতাসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আইউবুর রহমান আকাশকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, শহরের শ্যামলী আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আকাশ আত্মগোপনে ছিলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃত ৯ জনকে মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট