বুরজান চা কারখানা থেকে ৬ জুয়াড়ী গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের খাদিম চা বাগানের বুরজান চা কারখানা এলাকা থেকে পেশাদার ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে ।

পুলিশ জানায়,শনিবার রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুরজান চা কারখানার মাঝলাইনের শংকর ছত্রীর বসত ঘর থেকে প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডুজাতীয় জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, এয়ারপোর্ট থানার খাদিম চা বাগানের কুশেন্দ্র ছত্রীর ছেলে শংকর ছত্রী, মৃত নরেন ডিব্রার ছেলে ইরাক চিচাম. কুকিল বাউরীর ছেলে শিতেশ বাউরী, মৃত বাবুল লোহার ছেলে সজীব লোহার. শ্রীধাম ছত্রীর ছেলে অধীর ছত্রী ও কানন ছত্রীর ছেলে দিবাকর ছত্রী।

তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা (নং ৭৫/১৪/০২/২৬) দায়ের করে সবাইকে আদালতে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট