সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও...
ছবি সংগৃহীত
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতিকের সমর্থনে শেষ নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সোমবার বিকেলে তিনি মারা যান।
বিশ্বনাথ পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জনসভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সুহেল আহমদ চৌধুরী। সঙ্গে সঙ্গে তার সঙ্গীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেলে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এসব তথ্য জানিয়ে সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে জানান, সোমবার তাহসিনা রুশদীর লুনা’র শেষ নির্বাচনী জনসভায় মিছিলসহ যোগদানের পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সুহেল আহমদ মৃত্যুবরণ করেন। সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও উপজেলার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।
এসএ/সিলেট