উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

post-title

ছবি সংগৃহীত

বিগত ১৭ বছর উন্নয়নবঞ্চিত ছিলো জকিগঞ্জ-কানাইঘাট। সাংসদরা ঢাকায় আয়েশি জীবনযাপন করেছেন। অতিথিদের মতো এলাকায় এসেছেন। আমি এই আসনে উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। কারণ এই এলাকার মাটি ও বালুকণার সাথে আমার সম্পর্ক।

বুধবার দুপুরে গাছবাড়ী জামিউল উলূম কামিল (এম এ) মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জমিয়ত-বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, হরিপুর-গাছবাড়ী সড়কের দৈন্যদশা। চলাফেরার অযোগ্য। বর্ণনাতীত কষ্টের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় আমাদের। সিলেট-৫ আসনে সমস্যার শেষ নেই।  আমি যদি বিজয়ী হই, তাহলে সুরমা ও কুশিয়ারা নদীভাঙনের সমস্যার স্থায়ী সমাধান করবো।

কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শনও করেন। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন তিনি।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারার ভাঙনে মানুষ সর্বস্ব হারাচ্ছে, অথচ কার্যকর ও টেকসই উদ্যোগের অভাব রয়েছে। নির্বাচিত হলে সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে স্থায়ী বাঁধ ও আধুনিক নদীশাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এসএ/সিলেট