সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও...
ছবি সংগৃহীত
কানাইঘাট থানা পুলিশের অভিযানে পাথরবাহী ট্রাক্টরসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০০ ঘনফুট পাথর।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে কানাইঘাট থানাধীন ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আসামপাড়া এলাকায় অভিযান চালানো হয়। আটক ট্রাক্টর চালক নিজাম উদ্দিন। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার সাউদগ্রামের মৃত ফয়জুল হক এর পুত্র।
পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নি.) কবির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের অর্ন্তগত নিহালপুর সাকিনস্থ আসামপাড়া নূনছড়া খালের পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে ০১টি ট্রাক্টর গাড়ীতে করে ১০০ ঘনফুট পাথর লোভাছড়া পাথর কোয়ারী এলাকা হতে অবৈধভাবে চুরি করে যাওয়ার পথে পাথবারহী ট্রাক্টরসহ চালক নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট