জকিগঞ্জ ও কানাইঘাটের উন্নয়নের মার্কা 'ফুটবল' : চাকসু মামুন
নিজস্ব প্রতিবেদক
২৪/০১/২০২৬ ০১:০৫:৫৭
সংগৃহীত
এবারের জাতীয় সংসদ নির্বাচনে অবহেলিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার উন্নয়নের মার্কা 'ফুটবল' বলে দাবি করেছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ প্রত্যেকটি সেক্টরের অবস্থা অত্যন্ত নাজুক। এসব সমস্যা সমাধানের জন্য
আপনাাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি।
শনিবার বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলার পরচক এলাকায় ফুটবল মার্কার সমর্থনে জনসভায় উপরোক্ত কথা গুলো বলেন।
চাকসু মামুন আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। আপনারা পাশে থাকলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
স্থানীয় মুরব্বিরা বক্তব্যে বলেন, চাকসু মামুন একজন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা তাকে সংসদে দেখতে চাই। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকেঐক্যবদ্ধ হতে হবে।
স্থানীয় মুরব্বি সাবেক মেম্বার আতাউর রহমান রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুবনেতা রুমান আহমদের পরিচালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বি নাজিম উদ্দীন,আতাউস হোসেন সাকিব, কামরুল হাসান চৌধুরী, ইশতিয়াক আজিম চৌধুরী জনি, আব্দুল কুদ্দুস, আবদুল আহাদ, মাসুম আহমদ প্রমুখ।
কানাইঘাট জকিগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে বৈঠক করেছেন সিলেট -৫ আসনের...
রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ৫টি সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (২৯ মার্চ)...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিনের সফরে সিলেট আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি ঈদের দিন বিকেল...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়বাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের গঠনের পর...