সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজার এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। শুক্রবার ভোর ৬টায় এ মাদক উদ্ধারের পর জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১৪৪ বোতল মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আলী মিয়ার পুত্র মান্নান মিয়া ওরফে মন্নাছ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এই মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট