জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

post-title

ছবি সংগৃহীত

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আতিকুর রহমান। তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড একটি প্রতিষ্ঠানের মানবিক ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মব্যস্ত জীবনে শরীর ও মনের সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জালালাবাদ গ্যাস পরিবার শুধু একটি কর্মস্থল নয়, এটি একটি সমন্বিত পরিবার। এখানে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। খেলাধুলা কর্মীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব তৈরি করে, যা পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

এসময় জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট