হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে...
হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের লাখাইয়ে পুর্ব বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলার মোড়াকরি গ্রামের আলকাছ মিয়ার ১০–১২টি হাঁস চুরি হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি আফজাল আলির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
বিষয়টি মীমাংসার জন্য শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও তা কথাকাটাকাটি ও হাতাহাতিতে রূপ নেয়। পরে পন্ড হয়ে যায় শালিস।
এরই জের ধরে রবিবার পুনরায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল বিনিময় হয়। এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
লাখাই থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে...
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার...
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন...
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’-হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও...